শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে আদালতে দিলেন বাবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁর পোরশা উপজেলায় মাদকাসক্ত ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের হাতে ছেলেকে তুলে দিলেন বাবা।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
জানা যায়, উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে মাঝে তিনি অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজনসহ স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ করেন এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্ত পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন। এসময় আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদন্ড দেয়া হয়। পারভেজকে জেলে পাঠানো হয়েছে।

আব্দুর রউফ রিপন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More