বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, যা গতকাল নির্বাচনে আবারও প্রমানিত হয়েছে। বগুড়া–৬ ও শেরপুর–৩ আসনে নির্বাচন বাতিল করতে হবে।
শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সংসদে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে।
ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তর সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণ সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।
এসএ