শনিবার, এপ্রিল ৪, ২০২৬
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সন্ধ্যায় দেশে ফিরেছে চ্যাম্পিয়ন দল।

সাফ অনূর্ধ্ব২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সন্ধ্যায় দেশে ফিরেছে চ্যাম্পিয়ন দল।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পা রাখেন দলের সদস্যরা।

চ্যাম্পিয়ন দলকে অর্ভ্যথনা জানাতে আগেভাগেই বিমানবন্দর উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনূর্ধ্ব২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে তিনি ফুল দিয়ে বরণ করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব২০ ফুটবল দল একটি বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিল এম্ফিথিয়েটারে যাবে। সেখানে তাদের সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

উল্লেখ্য, ফুটবল সংস্কৃতিতে উন্নত দেশে ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ছাদ খোলা বাসেরপ্রচলন রয়েছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে প্রথমবার এশিয়া কাপে ওঠার পর নারী দল আরও ২বার এই ছাদ খোলা বাসে উঠেছিল।

পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More