শনিবার, এপ্রিল ৪, ২০২৬
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর কেরানীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রাজধানীর কেরানীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, আজ বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তা এলাকার আল বারাকা হাসপাতালের পাশের গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More