৯
আগামীকাল শনিবার পবিত্র ঈদ–উল–ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ–উল–ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।’