‘এই সরকার কি বাংলাদেশের শুধুমাত্র ৫০% জনগণকে প্রতিনিধিত্ব করে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এই সরকার কি বাংলাদেশের শুধুমাত্র ৫০% জনগণকে প্রতিনিধিত্ব করে নাকি পুরো বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে ?— এমন প্রশ্ন করেছেন সারজিস আলম।

এই সরকার কি বাংলাদেশের শুধুমাত্র ৫০% জনগণকে প্রতিনিধিত্ব করে নাকি পুরো বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে ?— এমন প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৪ মার্চ) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সারজিস এ সংক্রান্ত পোস্ট করেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

সারজিস আলম লিখেন, “সরকারের পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষকে যে সকল সুযোগ–সুবিধা দেওয়া হয়: যেমন– চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার ইত্যাদি; এসব শুধু বিএনপি নেতা–কর্মীদেরকে দেওয়া হচ্ছে।”

‘UNO অফিস থেকে বিএনপি‘র উপজেলার নেতারা সব কার্ড ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। তারপর নিজেদের ইচ্ছা অনুযায়ী পছন্দমত বিএনপি‘র নেতাকর্মীদেরকে দিচ্ছে।’

‘একটা মানুষ যতই দুর্দশাগ্রস্থ, দরিদ্র হোক না কেন; সে যদি বিএনপির বাইরে অন্য কোনো দল করে তাকে দেওয়া হচ্ছে না।এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার আর বিএনপি‘র দলীয় সরকার নাকি পুরো বাংলাদেশের জনগণের সরকার?’

“এই সরকার কি বাংলাদেশের শুধুমাত্র ৫০% জনগণকে প্রতিনিধিত্ব করে নাকি পুরো বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে ?”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More