শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সাহস থাকলে হরমুজ প্রণালীর কাছে এসে দেখো, যুক্তরাষ্ট্রকে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাহস থাকলে হরমুজ প্রণালীর কাছে এসে দেখো, যুক্তরাষ্ট্রকে ইরান
আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরানে আগ্রাসনের সঙ্গে জড়িত কোনো জাহাজের অধিকার নেই হরমুজ প্রণালী অতিক্রম করার।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি‘র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি আগ্রাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “যদি কোনো রকমের সন্দেহ থাকে তাহলে হরমুজ প্রণালীর কাছে এসে আমাদের শক্তির পরীক্ষা করে দেখতে পার।“

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দেয়ার পরপরই তাংসিরি এই পাল্টা হুমকি দিলেন।

হরমুজ প্রণালিতে তেলবাহীসহ অন্য পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ার পর এবং বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ দেখা দেয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি এলো।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠিন আঘাত হানবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।