শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করেছে ইরান
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জ্বালানি পরিবহন পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান।

সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা সংবাদমাধ্যম সিএনএন‘কে বলেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করেনি তেহরান।

গোয়েন্দারা আরও জানান, তাদের (ইরান) হাতে থাকা মাইন স্থাপনকারী ছোট জাহাজগুলোর মাত্র ২০ শতাংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইরান চাইলে হরমুজ প্রণালীতে আরও হাজার হাজার মাইন স্থাপন করে ‘মাইন জাল‘ তৈরি করার সক্ষমতা রাখে।

সিএনএন জানিয়েছে, বর্তমানে ইরান নৌ–বাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে। তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পুরো হরমুজে মাইনের জাল তৈরি করা সম্ভব। এর পাশাপাশি তারা জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ছুড়ে সেখানে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেয়া হবে।

সূত্র: সিএনএন

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।