শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) বিকালে খেলাফত মজলিস আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে। জুলাই টিকে না থাকলে বিগত অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকার কারোরই অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে ১১ দলীয় ঐক্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। কেউ অন্যায় করে আর পার পাবে না।

জামায়াতে আমির বলেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More