সোমবার, মার্চ ২, ২০২৬
সোমবার, মার্চ ২, ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১।

লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত কয়েক ঘণ্টার হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণপূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুদের অভিযানে’ হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) মুখপাত্র জানান, হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

উল্লেখ্য, আয়াত উল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আজ ভোরে হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক দফায় রকেট ও ড্রোন হামলা চালায়। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর এটিই হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের আক্রমণ।

এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রোয়ারিং লায়নএর অংশ হিসেবে লেবাননজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More