মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের।
ইরানি টেলিভিশনে তার একটি রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। সেখানেই তিনি এ হুঁশিয়ারি দেন।
স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের মূল্য দিতে হবে। আমরা যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পরের জন্য পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বঘোষণা ছাড়াই শনিবার ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
ইরান ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বার্তা সংস্থা ‘ফার্স‘ জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় খামেনি‘র মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন।
এসএ