ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক।
সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়।
স্থানীয় সময় রবিবার (১ মার্চ) ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে খামেনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
খামেনি’র মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোক আবহ পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনি‘র জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
এসএ