শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বাসিন্দাদের তেহরান ছাড়ার নির্দেশ দিলো ইরান সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাসিন্দাদের তেহরান শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার।

যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথ হামলার মুখে বাসিন্দাদের তেহরান শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বিবৃতিতে বলা হয়, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে, পরিস্থিতি শান্ত থাকাকালীন সময়েই আপনাদের (শহরের বাসিন্দাদের) উচিত, যতদূর সম্ভব এবং সম্ভব হলে অন্য স্থান বা শহরে চলে যাওয়া।’

এতে আরও বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা জারি করা হবে।

শনিবার ভোরে পূর্বঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More