রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি স্বাগত জানায় চীন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ''বাংলাদেশ ফার্স্ট'' পররাষ্ট্রনীতি'কে স্বাগত জানায় চীন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ নীতি স্বাগত জানায় চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানএর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা জানান।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চলমান রয়েছে। এটি শিগগির শুরু হবে—এটি আমার অন্যতম প্রত্যাশা।

তবে, বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেন নি চীনা দূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বিজয় এবং দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন।

ইয়াও ওয়েন আরও বলেন, বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীনবাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। উভয় দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More