দীপ্ত নিউজ
রাজনীতি

ইনকিলাব জিন্দাবাদ: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইনকিলাব জিন্দাবাদ: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াত আমির শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৮ মিনিটে দেয়া স্ট্যাটাসটি ইতমধ্যে ভাইরাল হয়ে গেছে।

স্ট্যাটাসে শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৩৩৭ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি। একই সময় ৩৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’।

 

এসএ