দীপ্ত নিউজ
রাজনীতি

মাতৃভাষা- মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাতৃভাষা- মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষা– মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লিখেন, মাতৃভাষা– মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

একইসঙ্গে, প্রথমবারের মতো একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।