শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশে ফেব্রুয়ারি: ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন।

এর আগে, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার তেজগাঁও অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More