ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি মেঘমল্লার বসু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি একসঙ্গে ২০টির মতো ঘুমের ট্যাবলেট সেবন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যম‘কে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।
তিনি বলেন, উনাকে আমরা কাল রাতে হাসপাতালে ভর্তি করেছি। উনি রিকভার করছেন। আপাতত বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছেন। কিছুদিন আগে তার বড় ধরনের একটি অস্ত্রপচার হয়েছিল।
মেঘমল্লার বসু‘র প্রেসক্রিপশনে দেখা যায়, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তাকে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, তার প্রেসক্রিপশনে পুলিশ কেস লেখা রয়েছে। তিনি উদ্বেগনাশক বা দুশ্চিন্তা কমানোর ব্রোমাজেপাম গ্রুপের ২০টি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তার পেট পরিস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এসএ