ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন ডা. শফিকুর রহমান।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার যাবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার–সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সন্ধ্যায় জামায়াতে ইসলামী ভেরিফায়েড ফেসবুকে পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার–অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন।’

এতে আরও বলা হয়, শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতে আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More