শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে: টিআইবি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নির্বাচন সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেছেন, এটি ছিল সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, যদিও আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল এবং ভোট প্রতিহত করার অঙ্গীকার করেছিল, তবুও দলটির তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরা সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধিকাংশ তৃণমূল কর্মী বিভিন্ন দলের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বা অন্যান্য দলকে ভোট দিয়েছেন। সেই অর্থে এই নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনকে অবৈধ ঘোষণা করলেও, তাদের বিপুলসংখ্যক তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থক ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। এমন কিছু ঘটেনি যা থেকে বোঝা যায় যে— নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে।