শিরোনাম
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
ফিচার

রোজায় সুগন্ধি ব্যাবহার করার নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোজায় সুগন্ধি ব্যাবহার করার নিয়ম
সুগন্ধি

রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনও জিনিস প্রবেশ করা। আতর বা পারফিউমের ঘ্রাণ নেয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবী করিম সা. রোজাদারকে সুগন্ধি দিয়ে মেহমানদারির কথা বলেছেন।

ইসলাম ধর্মে আতর ব্যবহার করা সুন্নত। তবে পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে। যেমন– খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র। তাই তার ব্যবহার জায়েজ নেই। যদি এটি অন্য কোনও জিনিস থেকে তৈরি করা হয়, তাহলে তা পবিত্র। তার ব্যবহার জায়েজ আছে।

আজকাল পারফিউমে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তা খেজুর বা আঙুর থেকে প্রস্তুত করা হয় না। এগুলো তৈরি হয় সাধারণত চাল, গম, পেট্রল ও আলু থেকে। তাই এমন পারফিউম নাপাক নয়। এগুলো ব্যবহারে কাপড়ও নাপাক হবে না। এমন পারফিউম লাগানো কাপড়ে নামাজ পড়া যাবে। তবে এক্ষেত্রে অ্যালকোহল ও অ্যালকোহলিক পানীয়কে এক মনে করা যাবে না।

সূর্ত: বায়হাকি শরিফ, হাদিস নং–৩৯৬০, ফতহুল বারি, খণ্ড–৪, পৃষ্ঠা–২০৭, তাকমিলা ফাতহুল মুলহিম: খণ্ড ৩, পৃষ্ঠা ৬০৮, কিতাবুল ফাতাওয়া খণ্ড–৩, পৃষ্ঠা–৩৯৩।

যূথী/দীপ্ত সংবাদ