শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি জয়ী হলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি জয়ী হলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
ডা. জুবাইদা রহমান।

বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান–বনানী–বারিধারা সোসাইটি নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।

তিনি বলেন, নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এ জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে, যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাবা–মায়ের ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।

এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকো‘র স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় গুলশান সোসাইটি সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএ