বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, ‌‌‌‌‌‌‌ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয়; তাহলে বিএনপি এটা সমাধান করবে। বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ ও বেড়িবাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

তিনি তার প্রতিশ্রুত ‘কৃষক কার্ডের’ সুবিধার কথা তুলে ধরতে গিয়ে কৃষকদের সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথা বলেন। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ডএর কথাও বলেন।

জামায়াতক ইঙ্গিত করে প্রশ্ন রেখে বিএনপির চেয়ারম্যান বলেন, তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা। যারা নিজের দেশের মাবোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে?

তারেক রহমান জানান, তার দল ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করা হবে। জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More