বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আলইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে।

তার আইনজীবী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে, একটি চার সদস্যের কমান্ডো ইউনিট জিনতান শহরে তার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদিও এই হামলার পিছনে কে বা কারা থাকতে পারে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এই ঘটনার পৃথক আরেকটি বর্ণনায়, তার বোন লিবিয়ান টেলিভিশনে বলেছিলেন যে তিনি লিবিয়াআলজেরিয়া সীমান্তের কাছে নিহত হয়েছেন।

লিবিয়ান নিউজ এজেন্সির তথ্য অনুসারে, ৫৩ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন।

আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা বলেন, সাইফ গাদ্দাফিকে ধারণা করা হচ্ছে খুন করা হয়েছে।

লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। গত এক দশক ধরেই তিনি ওই শহরে অবস্থান করছিলেন। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More