দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লা-৪: হাসনাতের মনোনয়ন বৈধ, মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
কুমিল্লা-৪: হাসনাতের মনোনয়ন বৈধ, মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা–৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট–২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।

এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ইসি সূত্র জানায়, কুমিল্লা–৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে।

গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।