দীপ্ত নিউজ
রাজনীতি

যাকে খুশি তাকেই ভোট দেবেন: ডা. জাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাকে খুশি তাকেই ভোট দেবেন: ডা. জাহিদ

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও দিনাজপুর–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যাকে খুশি তাকেই ভোট দেবেন। তবে মনে রাখবেন দেশ কাদের হাতে নিরাপদ।

সোমবার (১২ জানুয়ারি) হিলি স্থলবন্দর এলাকায় হাকিমপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে আছে।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা আপনারা। শত কষ্ট ও নির্যাতনের মাঝেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, যা তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যাকে সম্মানিত করেন, মানুষ কখনো তাকে অসম্মানিত করতে পারে না। তার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

অনুষ্ঠানে শ্রমিক দল নেতাকর্মীসহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।