শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠির দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠির দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) ও ঝালকাঠি–২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ঝালকাঠি–১ আসনে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়। স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকতের মনোনয়ন বাতিল হয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায়। স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মঈন আলম ফিরোজীর মনোনয়ন বাতিল করা হয় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকার কারণে। গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল করা হয় শিক্ষাগত সনদ না দেওয়ায়। একই আসনের স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়।

ঝালকাঠি–২ আসনে জাতীয় পার্টির এম. এ. কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয় ঋণ পরিশোধ না করায়। স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদারের মনোনয়ন বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে আয়কর বকেয়া থাকার কারণে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানান, ঝালকাঠি–১ আসনে ৫ জন এবং ঝালকাঠি–২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই–বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।