শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ফল ব্যবসায়ীর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ফল ব্যবসায়ীর

শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে নড়িয়া শরীয়তপুর–নড়িয়া সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে এবং নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ খান নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী। শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তিনি নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়িয়া প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।