সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর বন্ধ থাকার পর সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুর উপপরিচালক (নৌনিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষবিআইডব্লিউটিএ নির্দেশনায় রবিবার (২৮ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে রাজধানী সদরঘাট থেকে চাঁদপুরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টা থেকে আবারও যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল শুরু করা হয়।

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন নিহত এবং কয়েকজন আহত হন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More