শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, জনজীবন বিপর্যস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, জনজীবন বিপর্যস্ত

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ছে এবং আগামী কয়েকদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত তিনদিন ধরে যশোরে বেশ শীত পড়তেছে। এদিন সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস; যা ছিল দেশের মধ্যেও সর্বনিম্ন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬.৭। কুয়াশার দৃষ্টিসীমা ২০০ মিটার। গতকাল শুক্রবারও (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড হয়েছে যশোরে।


যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে অবস্থিত আবহাওয়া দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দপ্তরটি জানায়, আগামী ৫–৬ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে। গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

এদিকে শীতে কাবু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না। রাস্তাঘাটে মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে না।

জুবায়ের আহমেদ/এজে/দীপ্ত সংবাদ