শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
রাজনীতি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ
বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া–৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকেই তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে আগ্রহী।

খালেদা জিয়ার প্রার্থিতার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।