শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
জাতীয়

হাদিকে গুলি, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদিকে গুলি, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হবে দুপুর ১২টায়। এই কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম।

এদিকে, সোমবারের মধ্যে হাদিকে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করা না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে ইনকিবলাম মঞ্চ।