শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

গুলিবিদ্ধ হাদি, দোয়া চাইলেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলিবিদ্ধ হাদি, দোয়া চাইলেন সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা জানান।

পোস্টে সারজিস লিখেন,‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’

এর আগে, শুক্রবার বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।