সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হারার পর এবার টিটোয়েন্টি সিরিজে নামছে আয়ারল্যান্ড। লাল বলের হতাশা ঝেড়ে ফেলে টিটোয়েন্টি লড়াই শুরুর আগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রথম টিটোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশআয়ারল্যান্ড।

তানজিদ তামিম ও সাইফ হাসান ফর্মে থাকায় এবং সঙ্গে লিটন দাস থাকায় টপ অর্ডারও সেটেল মনে হচ্ছে আইরিশদের বিপক্ষে প্রথম টি টুয়েন্টিতে।

তবে মিডল অর্ডার নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশ দলে। টি২০ ফরম্যাটে তাওহীদ হৃদয় সেরা ছন্দে নেই। জাকের আলী রান পাচ্ছেন না। নুরুল হাসান সোহান মোটামুটি রান পেলেও তার ব্যাটিং এপ্রোচ নিয়ে প্রশ্ন আছে।

বোলিংয়ে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে পারে। মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের সঙ্গে একাদশে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রিশাদ হোসেন ও নাসুম আহমেদের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More