৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজার মেয়াদ শেষে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে এতথ্য জানানো হয়।

ফেরত পাঠানোদের মধ্যে ৪৯ বাংলাদেশি ছাড়া রয়েছেন, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।

প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর–১ ও ২ (কেএলআইএ–১ ও কেএলআইএ–২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More