শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অ্যাটকোর মহাসচিব হলেন আব্দুস সালাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অ্যাটকোর মহাসচিব হলেন আব্দুস সালাম

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

সোমবার (১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একুশে টেলিভিশনের সাথে আব্দুস সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত। ২০০২ সালে তৎকালীন সরকার চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এএস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন । দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময় আদালতের রায়ে একুশে টেলিভিশন ফিরে পান। তারপর একুশে টেলিভিশন পুরনো শ্রেষ্ঠত্বের পথেই হাটছিল তার নেতৃত্বে।

কিন্তু শকুনরা যেন পিছু ছাড়ে না একুশে টেলিভিশনের ও চেয়ারম্যান আব্দুস সালামের।পতিত স্বৈরাচার হাসিনার প্রত্যক্ষ হুকুমে তার ক্যাডার আবদুস সোবহান গোলাপের তত্ত্বাবধানে একুশে টেলিভিশন দখলে নেয় লুটেরা এস আলম গ্রুপ। কারাগারে যেতে হয় আব্দুস সালামকে।

৫ আগস্টে জনতা আব্দুস সালামকে আবার জনতার চ্যানেল একুশে টেলিভিশনের নেতৃত্ব দেওয়ার দাবি জানায়। একইদিন বিপুল মানুষের ভালবাসায় শিক্ত হয়ে হয়ে প্রিয় চ্যানেলে একুশে টেলিভিশনের হাল ধরেন আব্দুস সালাম। বর্তমানে তার নেতৃত্বে একুশে টেলিভিশনের কর্মীরা গৌরবের আসন পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।