শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি’র কাছে বাংলাদেশ নিরাপদ না: শিবির সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি’র কাছে বাংলাদেশ নিরাপদ না: শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ১ হাজার ২ হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নিবে।

তিনি আরো বলেন, বিএনপি কখনো নিজেদের টাকা বিলি করে না বিএনপিতে এতো ভালো লোক নেই। বিএনপি‘র কাছে বাংলাদেশ নিরাপদ না, আন্ত কোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে, জুলায়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১শ ৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করেছে।

সমাবেশে মেহেরপুর জেলা শিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল, জেলা শিবিরের সেক্রেটারি মো. সাইদুর রহমান।