শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
জাতীয়

রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশে গত দুদিন সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এই নির্দেশ দেয়া হয়। এতে সই করেছেন মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা–তুজ–জোহরা।

চিঠিতে সই করেছেন, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলস্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।