জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাম্প্রতিক রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইন–শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় চলমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইন–শৃঙ্খলা বাহিনী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More