শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকা সংশোধন করে নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে জুনে নিবন্ধন আবেদনের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ এই তিনটি প্রতীক চেয়েছিল। পরে দলটি শুধুমাত্র শাপলা প্রতীকেই অনড় থাকে। তবে তালিকায় শাপলা না থাকায় বারবারই তাদের আবেদন নাকচ করে দেয় নির্বাচন কমিশন।

এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু সেই আবেদনও বাতিল হয়। ফলে এনসিপি ও ইসির মধ্যে প্রতীক নিয়ে কয়েক মাস ধরে চিঠি চালাচালি, সাক্ষাৎ ও বৈঠক চলছিল।

সবশেষ ৭ অক্টোবর দলটি শাপলা প্রতীকের সাতটি নমুনা ছবি পাঠায় ইসিকে, কিন্তু কমিশন তা গ্রহণ করেনি।

ইসি জানায়, বিদ্যমান তালিকা থেকে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে, নচেৎ কমিশন নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ করবে।

প্রতীক নির্বাচনের শেষ দিন ছিল ১৯ অক্টোবর। সেদিনও এনসিপি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি প্রতীক তালিকা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে।