শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

ইসির সঙ্গে বৈঠক করছে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসির সঙ্গে বৈঠক করছে জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টা ১০ মিনিটে রাজধানী আগারগাঁওয় অবস্থিত নির্বাচন ভবন সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ৪ কমিশনার রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এছাড়াও উপস্থিত রয়েছেন— ড. হামিদুর রহমান আযাদ (সহকারী সেক্রেটারি জেনারেল), মাওলানা এ টি এম মাছুম (সহকারী সেক্রেটারি জেনারেল), মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল), মতিউর রহমান আকন্দ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগ সেক্রেটারি), নূরুল ইসলাম বুলবুল (আমির ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য), সেলিম উদ্দীন (আমির, ঢাকা মহানগর উত্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)।

 

এসএ