শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত বাস যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত বাস যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

ফরিদপুর জেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৩টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত ব্যক্তিরা হলেন— মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনা জেলার বেড়া উপজেলার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব–১৫–৯১৪৯) ভাঙ্গা যাচ্ছিল। পথে বাসটি অজ্ঞাত একটি গাড়িকে পেছনে ধাক্কা দিলে সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাস যাত্রীরা নেমে বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লেনে থাকা ঝিনাইদহগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট–১১–১৬৬১) বাসটির পেছনে সজোরে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী চাপা পড়েন।

তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। অন্ধকার ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।