শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রাবাড়ীতে ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানী যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরার আবুল হাশেমের ছেলে। তিনি সপরিবার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল যাত্রাবাড়ীতে একটি লন্ড্রি দোকানে কাজ করতেন। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানা উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে।’

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।