শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

থানায় ঢুকে পুলিশ মারধরের অভিযোগে সাবেক ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
থানায় ঢুকে পুলিশ মারধরের অভিযোগে সাবেক ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে না পারায় থানার ভেতর দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ ‍সাবেক ছাত্রশিবির নেতা মো. রায়হান (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম হাটহাজারী থানা ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার রায়হান হাটহাজারী কলেজ শাখার সাবেক ছাত্রশিবির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই।

এ বিষয়ে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। হুমকিও দেন। পরে আজ দুপুরে ৩ আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা–পুলিশ প্রস্তুতি নেয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা এসে রায়হানকে ধরে ফেলেন।

পুলিশ সুপার আরও বলেন, ১৫ অক্টোবর চাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় ১ নম্বর গেট এলাকায় বিএনপি–ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইট–পাটকেলে মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনায় করা মামলায় রায়হান‘কে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।