শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বিনোদন

বাবা হওয়ার চার মাস পর খবর জানালেন জেমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাবা হওয়ার চার মাস পর খবর জানালেন জেমস

বাংলাদেশের সংগীত জগতে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস চার মাস আগে বাবা হয়েছেন। তবে এই সুখবর এবারই সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। জেমস একই সঙ্গে তার নতুন বিয়ের খবরও জানান।

২০২৪ সালে জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর নামিয়া ‘আনাম’ যোগ করে নাম হয়েছে নামিয়া আনাম। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।

বাবা হওয়ার অনুভূতি নিয়ে জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।

নামিয়া আনাম জেমসের তৃতীয় স্ত্রী। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা নামিয়া জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। জেমসের দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে নামিয়ার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়।

জেমসের সাথে নামিয়ার পরিচয় ঘটে ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে। পরিচয় হওয়ার এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম নেয় জিবরান। জন্মের সময় জেমস ও পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। তাদের বিবাহ হয়েছিল ১৯৯১ সালে, বিচ্ছেদ হয় ২০০৩ সালে। প্রথম সংসারে জেমসের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।