শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামের দিয়াকুলবাসীকে ইফতার সামগ্রী উপহার দিল কাজী ফামর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামের দিয়াকুলবাসীকে ইফতার সামগ্রী উপহার দিল কাজী ফামর্স
স্থানীয়দের মাঝে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন কাজী ফামর্স গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান। ছবি: রুনা আনসারী

আসন্ন রমজান উপলক্ষে চট্টগ্রামের দোহাজারীর দিয়াকুলবাসীকে ইফতার সামগ্রী উপহার দিয়েছে কাজী ফামর্স গ্রুপ।

সোমবার (২০ মার্চ) দুপুরে কাজী পোলট্টি ফার্ম প্রাঙ্গণে ওই এলাকার ৫শ’ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন কাজী ফামর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গ্রুপের নির্বাহী পরিচালক রেজাউল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চন্দনাইশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়াবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বেগ, সাংগঠনিক সম্পাদক বাবর আলি ইনু, চন্দনাইশ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুক্কুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় কাজী ফামর্স গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান বলেন, ‘রমজান একটি পবিত্র মাস। এ সময়টাতে যেন এলাকার মানুষ একটু ভালো থাকতে পারে, সেজন্য অবস্থাসম্পন্ন সকলের এগিয়ে আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘কাউকে দরিদ্র ভেবে এই ইফতার সামগ্রী উপহার দেয়া হচ্ছে না। বরং সবাইকে নিজেদের মানুষ মনে করেই তাদের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করছে কাজী ফামর্স গ্রুপ।’

এমবিআর/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।