দীপ্ত নিউজ
রাজনীতি

জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

জুলাই গণ–অভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

তিনি জানান, জুলাই গণ–অভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর তিনি ডান হাত হারান। গত শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আবারও আহত হন আতিক।

মুহাম্মদ মুরসালীন আরও জানান, শনিবার রাত ৯টায় উত্তরা আজমপুরের বাসায় নাহিদ ইসলাম তাকে দেখতে যান। এ সময় আতিকের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন নাহিদ ইসলাম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।