দীপ্ত নিউজ
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুপুর ২টায় মুখমুখি হচ্ছে দুদল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

অনুশীলনে চোখে ব্যথা পাওয়ায় এই ম্যাচেও নেই মেহেদি হাসান মিরাজ। বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ,হাসান মাহমুদ ।

 

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।