সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েল পা রেখেছেন ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজা শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে বেন গুরিয়ন বিমানবন্দরে, উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানকরে তিনি অবতরণ করেন।

বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।

এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী, ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার ও ইসরায়েল নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট সফর সূচি অনুযায়ী, ইসরায়েল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর জিম্মি পরিবারের সদস্যরা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর ইসরায়েল পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১টার দিকে মিশরের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট রওনা হওয়ার কথা রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More