শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
খেলা

অর্পিতাদের আসল লড়াই শুরু আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
অর্পিতাদের আসল লড়াই শুরু আজ

অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাছাইপর্বের ‘এইচ‘ গ্রুপের প্রথম ম্যাচে বাংলার কিশোরীরা মুখোমুখি হবে স্বাগতিক জর্ডানের। জর্ডানের আকাবা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টায়।

এবারের বাছাইপর্বে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটিতে পড়েছে বাংলাদেশ। ‘এইচ‘ গ্রুপে লাল–সবুজের মেয়েদের প্রতিপক্ষ শুধু শক্তিশালী স্বাগতিক জর্ডানই নয়, আরও আছে চাইনিজ তাইপে। তবে এই কঠিন প্রতিপক্ষের সামনেও দমে যাচ্ছে না বাংলাদেশ দল। অধিনায়ক অর্পিতা বিশ্বাসের নেতৃত্বে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছানোর স্বপ্ন দেখছে দলটি।

প্রস্তুতিতে আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা:
বাছাইপর্বের মূল লড়াই শুরু করার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলার মেয়েদের। প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২–০ গোলে হারায় তারা, এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩–০ গোলের বড় জয় তুলে নেয়। এই দুই জয়ে পাওয়া আত্মবিশ্বাসই জর্ডানের বিপক্ষে লড়াইয়ে প্রেরণা যোগাচ্ছে অর্পিতাদের।

দলটির প্রধান কোচ সাইফুল বারী টিটুও প্রতিপক্ষ সম্পর্কে ওয়াকিবহাল। তিনি জর্ডানকে শক্তিশালী দল হিসেবে দেখছেন, কিন্তু একইসাথে নিজেদের দলের মানসিক দৃঢ়তা ও সক্ষমতা নিয়েও তিনি আশাবাদী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।